,

হবিগঞ্জে মোবাইল ফোনের জন্য ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

news-image

হবিগঞ্জে লায়েছ চৌধুরী (১৪) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে খুন করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে লায়েছের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় জেলার সদর উপজেলায়। নিহত লায়েছ রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের সৌদি প্রবাসী নয়ন মিয়া চৌধুরী ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পারভিন আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লায়েছ ও তার বন্ধু সাইফুল খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সারাজ মিয়ার পুত্র রিপন মিয়া (২৫) তাদের গতিরোধ করে ফুসলিয়ে হাওয়রের দিকে নিয়ে যায়। রিপন লায়েছের কাছ থেকে মোবাইল ফোন জেরপূর্বক নেয়ার চেষ্টা করে। তখন লায়েছ তাকে মোবাইল না দিলে এক পর্যায়ে রিপন মিয়া তাকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় লায়েছের বন্ধু সাইফুল পালিয়ে এসে বাড়িতে লায়েছের পরিবারকে বিষয়টি অবগত করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে