দীপন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকাশক দীপন হত্যা এবং প্রকাশক ও ব্লগার টুটুলসহ তিন জনের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।আজ শুক্রবার ১২টার দিকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবদুন নূরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন, সিপিবি’র সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ।


সমাবেশে বক্তারা প্রকাশক, ব্লগার ও লেখকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার