বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া : সরকারের ১৬টি দপ্তরের কর্মকর্তাদের বেতন-ভাতা উপজেলা পরিষদে হস্তান্তর ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর বাতিলসহ উপজেলাকে কার্যকর করতে ইউএনও‘র কর্তৃত্ব বাতিল করে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করা,আন্তঃক্যাডার বৈষম্য নিরসন,নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, ৮ম জাতীয় স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্নবহালসহ সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাসিরনগর প্রকৃচি- বিসিএস ক্যাডার,নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ২ থেকে ৩ টা পযর্ন্ত স্থানীয় শহীদ মিনার চত্বরে “যার যার ক্যাডার তার তার মন্ত্রণালয়,ক্যাডার ও নন ক্যাডার বেতন বৈষম্য দূর করতে হবে”-এ শ্লোগানকে সামনে রেখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুখলাল সরকার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুর রহমান,ভেটেরনারী সার্জন ডাঃ আবদুল্লাহ আল মারুফ প্রমূখ । এসময় নাসিরনগর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান,চিকিৎসকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।