বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম বলে শাহরুখকে টার্গেট করা উচিৎ নয় : শিবসেনা

news-image

আক্রমণের মাঝেই সমর্থন! ভারত জুড়ে বাড়তে থাকা উগ্র অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করে ইতিমধ্যেই শাসক দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের রোষের মুখে পড়েছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এবার এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়াল শাসক দলেরই সহযোগী দল শিবসেনা।
বুধবার শাহরুখের সমর্থনে এগিয়ে এসে শিবসেনার তরফ থেকে জানানো হয়, মুসলিম বলে অভিনেতাকে আক্রমণ করাটা ঠিক নয়। এদিন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এই দেশের মানুষ অত্যন্ত সহনশীল, এদেশের মুসলিম সম্প্রদায়ও অত্যন্ত সহনশীল। মুসলিম বলেই শাহরুখ খানকে টার্গেট করা অনুচিত।
বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী মঙ্গলবার সুপারস্টারকে পাকিস্তানি এজেন্ট বলে কটাক্ষ করেন। বিজয়বর্গীয় জানান, অভিনেতা ভারতে বসবাস করলেও, তাঁর মন পড়ে রয়েছে পাকিস্তানে।
আক্রমণের ধারা অব্যাহত ছিল বুধবারও। এদিন নতুন করে শাহরুখকে আক্রমণ করেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। এদিন তিনি কিং খানকে পাক জঙ্গিনেতা হাফিজ সঈদের সঙ্গে তুলনা করেন।
নিজের মন্তব্যের জন্য বুধবার অবশ্য ক্ষমা চেয়ে নেন কৈলাশ। কিন্তু তাঁকে তীব্র পাল্টা-আক্রমণ করে সঞ্জয় জানিয়েছেন, অসহিষ্ণুতা ভারতের অভ্যন্তরীণ ইস্যু। এপ্রসঙ্গে পাকিস্তানকে টেনে আনার কোনও যুক্তিই হয় না। তিনি যোগ করেন, শাহরুখ একজন সুপারস্টার কারণ তিনি অত্যন্ত সহিষ্ণু, এই দেশ সহিষ্ণু।
তবে, একইসঙ্গে সঞ্জয় এ-ও জানিয়েছেন, শাহরুখের উচিৎই হয়নি এই ইস্যুতে মুখ খোলার।
– সূত্র : এবিপি 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে