,

মোবাইলের যে ব্যাটারি চলবে টানা ২০ বছর!

news-image

মোবাইলের ব্যাটারি নষ্ট হলে কিংবা কয়েকবার বদল করেও কাজ কিছু হয় না। দুদিন পর নতুন ব্যাটারিরও নষ্ট হয়! ঘরে জড়ো করে রাখা ছাড়া কাজ নেই। ফোনের ব্যাটারি নিয়ে এমন দুর্ভোগের দিন এবার অতীত। এক ব্যাটারিতেই চলে যাবে ২০ বছর। অর্থাত্‍‌ ফোন সেকেলে হয়ে গেলেও, এবার ব্যাটারি থাকবে সতেজ। এমন মোবাইল ব্যাটারিই তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, বর্তমানে বহুল ব্যবহৃত লিথায়াম আয়ন ব্যাটারিতে সামান্য অদলবদল করেই, তাঁরা এই ব্যাটারিটি বানিয়েছেন। লিথিয়াম আয়নের সঙ্গে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল। আর এতেই মিলেছে আশাতীত সাফল্য।

 

বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, নতুন এই মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে ২ মিনিটও লাগবে না। অন্য ব্যাটারির থেকে ১০ গুণেরও বেশি সময় চার্জ থাকবে। তা ছাড়া, অন্য ব্যাটারি যেখানে ৫০০ বারের বেশি রিচার্জ হলে, ক্ষমতা হারায়, এক্ষেত্রে রিচার্জের ক্ষমতা ১০ হাজার বার। আগামী দু-বছরের মধ্যেই বাজারে চলে আসবে অধিক শক্তিশালী এই ব্যাটারি। মোবাইলের পাশাপাশি গাড়ির ব্যাটারিতেও পরীক্ষামূলক ভাবে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল মিশিয়ে আয়ু বাড়ানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে