,

অপেক্ষার অবসান

news-image

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে এসেই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন বিপাশা কবির। তবে অভিনেত্রী হিসেবে নয়, আইটেম কন্যা হিসেবেই তিনি কাজ করেন। পর পর কয়েকটি আইটেম গানে কাজ করে সফলতাও পেয়েছেন তিনি। চলতি সময়ের ছবির আইটেম গান বলতেই বোঝায় বিপাশা কবিরকে। এসব আইটেম গানে বেশ খোলামেলা হয়েই দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। তবে ‘গুণ্ডামি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সাইমন তারিক পরিচালিত এ ছবিটির কাজ শেষ হয়েছে আগেই। এতদিন বিপাশা অপেক্ষায় ছিলেন ছবিটি মুক্তির। এবার তার অপেক্ষার অবসান হয়েছে। সম্প্রতি ছাড়পত্র পেয়েছে ‘গুণ্ডামি’ ছবিটি। এতদিন আইটেম গার্লের চরিত্রে কাজ করলেও এ ছবির মাধ্যমেই প্রথম নায়িকা হিসেবে দর্শক তাকে দেখবেন বড় পর্দায়। এখানে তার নায়ক তরুণ অভিনেতা শাহরিয়াজ। খুব শিগগিরই এ ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এ ছবিতে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রমাণের সব ধরনের চেষ্টাই করেছেন বিপাশা। বেশ কিছু দৃশ্যে খোলামেলা বিপাশাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। ছবিটি প্রসঙ্গে বিপাশা বলেন,  এমন দারুণ গল্পের একটি ছবিতে প্রধান নায়িকা হিসেবে কাজ করতে পারায় আমি আনন্দিত। এখানে আমার চরিত্রের নাম বিন্দু। ছবির গল্পে দেখা যাবে বিন্দু নিজেকে নায়িকা হিসেবে পরিচয় দেয় এবং দাপটের সঙ্গে মহল্লায় চলাফেরা করে। পরে দেখা যাবে সে আসলে নায়িকা নয়। এ ধরনের অনেক ফান আছে ছবির গল্পে। 
আর শাহরিয়াজের সঙ্গে আমার রসায়নটা খুব ভালো ছিল, যা দেখে দর্শক আনন্দ পাবে। নায়িকা হওয়ার স্বপ্ন আমার ছিল, নায়িকা হয়েছি। এখন নায়িকা হিসেবে দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের বিশ্বাস চাই। আর সেটা হলে নায়িকা হিসেবে আমি অনেক দূর যেতে পারবো বলেই বিশ্বাস। উল্লেখ্য, মুহাম্মদ আলী প্রযোজিত ‘গুণ্ডামি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও বিপাশা কবির। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডারবো, সাদিয়া, রিমুসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে