শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ পর্বে লাক্স ব্রাইডাল ফেস্টিভ্যাল

news-image

আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান লাক্স ব্রাইডাল শোর ২০০তম পর্ব উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে 'লাক্স ব্রাইডাল ফেস্টিভ্যাল-২০১৫'। এ উপলক্ষে আরটিভির পর্দায় আজ দেখা যাবে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে র‌্যাম্প শো। গায়ে হলুদ, শাড়ি ও লেহেঙ্গা, রিসিপশন ও ব্রাইডাল পার্টি ড্রেস নিয়ে এ ফ্যাশন শোটি পরিচালনা করেছেন বুলবুল টুম্পা। অংশগ্রহণ করেছেন মডেল ইমি, রুমা, মাসিয়াত, মিলি, রিবা, শাওন খান, নাহিদ প্রমুখ। এতে গান গাইবেন লিজা ও কানিজ সুবর্ণা। আরটিভির জনপ্রিয় এ শোটির উপস্থাপক শারমিন লাকী। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় এটি আজ রাত সাড়ে ৭টায় প্রচার হবে।