,

সাভারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাই

news-image

সাভারের ব্যাংক কলনি এলাকায় দুই ব্যবসায়ীকে শত শত মানুষের সামনে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ফিল্মি স্টাইলে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলনি মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের পার্শ্ববর্তী মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার ভাই সাইদুর রহমান নামের দুই ব্যবসায়ী সাভারে জমি রেজিষ্ট্রেশনের জন্য ইসলামী ব্যাংক সাভার বাজার বাসস্ট্যান্ড শাখা থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। পরে সেই টাকা নিয়ে তারা মোটরসাইকেলে করে সাভার পৌর এলাকার ব্যাংক কলনি মাদ্রাসা রোড সড়কে পৌঁছালে পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে তাদের গতিরোধ করে প্রকাশ্যে অস্ত্র ও রামদা ঠেকিয়ে মারধর করে। এক পর্যায়ে তারা ওই ব্যবসায়ীদের কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক কিংবা লুন্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনার পর ব্যাংক কলনি এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন।


হামলার শিকার আহত ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, টাকা তুলে ব্যাংক কলনি এলাকায় পৌঁছানোমাত্র একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে ফিল্মি স্টাইলে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আশে-পাশে শত শত লোক দাঁড়িয়ে থাকলেও ভয়ে কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীদের আটক করে টাকাগুলো রক্ষা করা যেত বলে জানান তিনি।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, ছিনতাইয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হলেই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে