,

ক্যান্সারে আক্রান্ত নায়িকা দিতি!

news-image

শারীরিক অবস্থার অবনতির কারণে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিতিকে স্কয়ার হাসপাতাল থেকে আজ চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। ২৯ অক্টোবর মস্তিষ্কে সমস্যার কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দিতির শারীরিক অবস্থা বেশ গুরুতর। হাসপাতালে নেয়ার পর অবস্থা আরও অবনতি হয়। ডাক্তাররা ধারণা করছেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। স্কয়ার হাসপাতালের ডা. রেজাউর সাত্তারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, দিতি একজন পাবলিক ফিগার। তার ব্যাপারে যাবতীয় তথ্য তার পরিবার থেকেই সরবরাহ করা হবে।’ হাসপাতাল কর্তৃপক্ষ স্কয়ারে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে বললেও দিতি তার চেন্নাইয়ের ডাক্তারের পরামর্শে আজ ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন। প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন দিতি। ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফেরেন। দেশে ফিরে কয়েকদিন সুস্থ থাকার পর আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে ফের হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানিয়েছে, অপারেশনের পর কেমোথেরাপির পার্শ^প্রতিক্রিয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
 
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে