শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রী ধর্ষণ-হত্যায় দুজনের ফাঁসি

news-image

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনকে ফাঁসি ও আরও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- খোকন মিয়া ও মোহর চাঁন; যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- সফর আলী, নূরে আলম ও মনির হোসেন।dorshon logo main


মামলায় তারা মিয়া নামের একজন অভিযুক্ত থাকলেও তিনি মারা গেছেন। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায়। আদালতের পিপি রাকিব উদ্দিন রকিব জানান, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তানিয়া আক্তার বাড়ির বাইরে গেলে আসামিরা তানিয়াকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে। পরদিন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করে।
তদন্ত কর্মকর্তা পরে আদালতে ছয়জনকে অভিযুক্ত করেই চাজর্শিট প্রদান করেন।