,

পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তার একি কান্ড!

news-image

আমিরজাদা চৌধুরী :  প্রেস ব্রিফিং। কিন্তু সাংবাদিকরাই জানেননা। হঠাৎ ব্যানার নিয়ে হাজির সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীরা। টানিয়ে ফেললেন ব্যানার। সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই। সোমবার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে সাংবাদিকরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। এই প্রেস ব্রিফিং শেষ হতে না হতেই সেখানে হাজির পরিবার পরিকল্পনা বিভাগের টিম। জেলা প্রশাসক খেলার বিষয়ে ব্রিফিং করার পর সাংবাদিকদের চা চক্রের আমন্ত্রন জানান। ঐসময়ে তড়িৎ ব্যানার টানিয়ে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং শুরু করে দেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক অরবিন্দ দত্ত। এতে অবাক হন সাংবাদিকরা। ক্ষোভের সৃষ্টি হয়। আগে কোন নিমন্ত্রন না করে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার চতুরতায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের স্বাক্ষর নেয়ার জন্যে সাদা কাগজে চেষ্টা চালানো হয়। কিন্তু তাতে কেউই স্বাক্ষর করেননি। সাংবাদিকরা এই তৎপরতার তীব্র প্রতিবাদ করে সেখান থেকে উঠে আসেন। এভাবে এডভোকেসী সভা ও প্রেসব্রিফিং করে সরকারী বরাদ্দ আত্বসাত করার চেষ্টা হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করেন। আগামী ৭ থেকে ১২ নবেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ চলবে।এই সপ্তাহ পালনে অভিনব প্রেস ব্রিফিং গোড়াতেই পরিস্কার করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এ সপ্তাহ কেমন ভাবে পালিত হবে। সপ্তাহের নামে টাকা মারার আয়োজনই হবে শুধু এতে। 

 

 


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে