বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্রলীগ নেতাসহ ঢাবির তিন ছাত্র বহিষ্কার

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বহিষ্কৃতরা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ঢাবির দূর্যোগ ব্যবস্থা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র খলিলুর রহমান আনোয়ার এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র ওলি হোসেন জনি। ভারপ্রাপ্ত প্রক্টর জানান, প্রাথমিকভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে অপরাধের ধরন বুঝে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তও নেয়া হতে পারে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো এ ধরনের অন্যায়কে মেনে নেবে না। আমরা এ ব্যপারে খুবই সতর্ক আছি। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।


প্রসঙ্গত, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গেলে ওলি হোসেন জনিকে হাতেনাতে আটক করে জবি প্রশাসন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী খলিলুর রহমান আনোয়ারকেও আটক করা হয়। তারা ইমনের প্রশ্রয়ে জালিয়াতি করেন বলে জানান।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে