সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারহীনতার কারণেই সন্ত্রাস বাড়ছে

news-image

রাকিকুল হাসান নুর : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ভায়োলেন্স ইজ অ্যাবসেন্স অব জাস্টিস। বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ সন্ত্রাস বাড়ছে। সমাজে সম্প্রীতি নেই বলেই গণতন্ত্র ও সুশাসন নেই।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ের মাহাবুবুল হুদা সম্মেলন কক্ষে হাঙ্গার প্রজেক্টের পিস প্রেসার গ্রুপ আয়োজিত সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয়- শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শিষ্টাচার ও সহনশীলতার অভাব প্রকট। ফলে একে অপরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত তারা। যার সম্ভাব্য পরিণতি অত্যন্ত ভয়াবহ।
সুজন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম শিবলীর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মো. জিল্লুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, হাঙ্গার প্রজেক্টের ব্রাহ্মণবাড়িয়া শাখার পিস প্রেসার গ্রুপের অ্যাম্বাসেডর গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা