,

ঢাকাই সিনেমায় আবারো ঋতুপর্ণা

news-image

শুরু হতে যাচ্ছে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘ন্যায় বিচার’-এর রিমেকের কাজ। নায়ক রাজ রাজ্জাক অভিনীত ‘ন্যায় বিচার’ শিরোনামের চলচ্চিত্রটি এক সময় এদেশের চলচ্চিত্র দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আর তাই এবার হৃদ্ধি টকিজ-এর ব্যানারে দেশের গুণী পরিচালক প্রদীপ দের পরিচালনা ও সুদীপ কুমারের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘ন্যায় বিচার’ শিরোনামের চলচ্চিত্রটির রিমেক। এবার এই চলচ্চিত্রটির রিমেকে নায়িকা হিসেবে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ঋতুপর্ণা আবারও ঢালিউডে পদার্পণ করতে যাচ্ছেন।  

 
এ বিষয়ে ঋতুপর্ণা  জানান, ‘খুব অল্প সময়ের মধ্যেই ‘ন্যায় বিচার’ শিরোনামের চলচ্চিত্রটির রিমেকের কাজ শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের ৩ তারিখ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে পারে। আর এই নতুন চলচ্চিত্রটির মধ্য দিয়ে আমি অনেকদিন পর ঢালিউডে ফিরে আসবো। আমি খুবই আনন্দিত ঢালিউডে ফিরে আসতে পেরে। এই চলচ্চিত্রটিতে আমার পাশাপাশি অভিনয় করবে মিশা সওদাগর, কাজী মারুফ, মাহী, জায়েদ খান, পরীমনিসহ অনেকে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে