,

ভক্তদের জন্য জন্মদিনে শাহরুখের উপহার (ভিডিও)

news-image

শাহরুখের জন্মদিনটা এইবার অবশ্যই জন্য ভিন্নরকম। ৫০ বছরে পা দেওয়া বলে কথা। সংগ্রামী দিনকাল পেরিয়ে পরিণত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সফলতম অভিনেতা, পেয়েছেন অজস্র ভক্ত। জন্মদিনে সেই ভক্তদের জন্যই এক ‘বিশেষ’ উপহার দিলেন বলিউডের কিং খান। ভক্তদের জন্য নিজের ভক্তবেশী চেহারা, এমন উপহারকে তো বিশেষ বলতেই হয়!
 
এমনিতেই গতকাল শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর সামনে তাঁর ভক্তরা ভিড় করেন। দেখলে যে কারোই মনে হতে বাধ্য যে নিশ্চয়ই কোনো বড় রকমের রাজনৈতিক সমাবেশ চলছে! তবে প্রিয় তারকার জন্য মানুষের ভালোবাসা হয় নিঃস্বার্থ, সেখানে কোনো সমস্যাই বাধা মানে না। হাজার ঝামেলা আর ঠেলাঠেলি করে হলেও ভক্তরা হাজির হয়েছেন শাহরুখের বাড়ির সামনে, তাঁকে একনজর দেখে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। তাঁদের নিরাশ করেননি কিং খান। একসময় বারান্দায় এসে তাঁদের প্রতি শুভেচ্ছা জানান হাত নেড়ে, নিজের ট্রেডমার্ক ভঙ্গিমায়।
 
সেই সঙ্গে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসন্ন ছবি ‘ফ্যান’-এর টিজার প্রকাশ করেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আপনাদের এতদিনের অসীম ভালোবাসার প্রত্যুত্তরে আমি আমার হৃদয় নিংড়ানো এই সৃষ্টিকে উপহার দিলাম।’
 
‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, যেখানে একই সঙ্গে তাঁকে একজন সুপারস্টার এবং তাঁর ভক্তের চরিত্রে দেখা যাবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। পরিচালনা রয়েছেন মনীশ শর্মা। আগামী বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে