,

বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবেই: খালেদা জিয়া

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে। এর সবকিছুই শেখ হাসিনা ও জেনারেল মইন উ আহমেদ  জানতেন। চারজন সেদিন ডিনারে কেন যায়নি এমন প্রশ্ন করে তিনি বলেন- তা বেরিয়েছে। তারা দু'জনেই এই পরিকল্পনা জানতেন। তারা এজন্য দায়ী- এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন এর জবাব দিতেই হবে। ৫৭ জন আর্মি অফিসারকে পুড়িয়ে, গার্বেজের ভিতরে ফেলে দিয়ে মারা হয়েছে। এর বিচার একদিন হবেই।
 
সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাঙ্ক পাঁচ তারকা হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে রবিবার রাতে বেগম জিয়া এসব কথা বলেন। বেগম জিয়া বলেন, '৫৭ জন মেধাবী ভালো অফিসারকে কীভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারের সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে তা চোখে দেখে সহ্য করা যায় না।' এর সাথে আরো অনেকেই জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, কর্নেল গুলজার খুব ভালো অফিসার ছিলেন। তিনি শায়খ আব্দুর রহমানকে ধরেছিলেন। এজন্য মির্জা আজম গুলজারের উপর ক্ষিপ্ত ছিল। শায়ক আব্দুর রহমান হচ্ছে মির্জা আজমের বোনের জামাই।
 
খালেদা জিয়া বলেন, গুলজার একজন ভালো মেধাবী অফিসার তাই আমরা তাকে র‌্যাবে নিয়ে ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের দিন র‌্যাব, সন্ধ্যা পর্যন্ত মইনকে ফোন করে সাহায্য চেয়েছিলেন কিন্তু কেউ আসেনি। সেনাবাহিনী ও র‌্যাব অপেক্ষায় ছিল কিন্তু পারমিশন পায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা