বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসম তুলনার বিপক্ষে শাহরুখ-কাজল

news-image

শাহরুখ খান ও কাজল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুচ কুচ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গাম', 'মাই নেম ইজ খান'সহ অনেক ছবির অনন্য জুটি। সম্প্রতি এ জুটির সঙ্গে অনেকে তুলনা করেছেন রণবীর ও দীপিকা জুটির। 'ব্যাচনা অ্যা হাসিনো' ও 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে তারা জুটি হিসেবে খেতাব পেয়েছেন। কিন্তু শাহরুখ-কাজলের 'বাজিগর'থেকে শুরু করে প্রায় সব ছবিই এখনও জনপ্রিয়তার শীর্ষে। তাই রণবীর-দীপিকার সঙ্গে তাদের তুলনাকে অশোভন বলে দাবি করেছেন এ জুটি।  kajol
সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর-দীপিকাকে বলিউডের পরবর্তী শাহরুখ-কাজল প্রসঙ্গে মতামত জানতে চাইলে কাজল বলেন, 'কারও সঙ্গে তুলনা করা বিশ্বাস করি না। রণবীর-দীপিকা কখনোই শাহরুখ-কাজল হতে পারে না।' 


সম্প্রতি শাহরুখ-কাজল রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবির পাশাপাশি রণবীর-দীপিকার 'তামাশা' ছবি নিয়ে এ আলোচনার সৃষ্টি হয়। 
শাহরুখ বলেন, 'তুলনা হতেই পারে, তবে এর মাত্রা থাকা জরুরি। দর্শকের কাছে আমাদের যে আবেদন আর রণবীর-দীপিকার যে আবেদন, তা ভিন্ন। তাই অস্বস্তিকর তুলনা না করাই ভালো। তবে তাদের জন্য শুভকামনা সব সময় থাকবে।' 
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত 'মাই নেম ইজ খান'-এর পর আবারও এ জুটি আসছেন রোহিত শেঠির 'দিলওয়ালে' নিয়ে। এর আগে শাহরুখের প্রযোজনায় 'চেন্নাই এক্সপ্রেস' পরিচালনা করেন তিনি। 'দিলওয়ালে' ছবিতে আছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। বড়দিন উপলক্ষে আসছে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। 
একই দিনে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' ছবিটিও মুক্তি পাবে। এ মুহূর্তে 'রইস' ও 'ফ্যান' নামে দুটি ছবিতেও কাজ করছেন শাহরুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে