বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ষড়যন্ত্রই সফল হবে না-আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক নানা চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনার উদ্বুদ্ধ সকল শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।তিনি বলেন, পদ্মা সেতু তৈরি নিয়ে বিশ্ব ব্যাংক বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিলো কিন্তু তারাই এখন কানাডিয়ান আদালতে দোষী প্রমাণিত হয়েছে। এ ষড়যন্ত্রের পিছনে স্বাধীনতা বিরোধী চক্রের হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদলের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা