,

মেয়েকে নিয়েই কাটে সারাবেলা

news-image


স্বামী, মেয়ে, সংসার এসব নিয়েই আছি। কোথা দিয়ে যে দিন পার হয়ে যায়, টেরই পাই না! আমার একমাত্র মেয়ে আরশিয়া উমায়জার বয়স এখন দেড় বছর। ও এখন কথা বলা শিখছে। সারাক্ষণ টুকটুক করে কথা বলার চেষ্টা করে। এখন আমার সারাবেলা কাটে মেয়ের সঙ্গেই। আবার কাজ শুরু করবেন কবে থেকে?
গত ঈদে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তখন অনেকেই নাটকে অভিনয়ের কথা বলেছিলেন। এর পর অনেকের সঙ্গেই প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু মেয়েকে রেখে কাজ করতে ইচ্ছে হয় না। তার পরও অনেকে অনুরোধ করেছেন, তাই ডিসেম্বরের শুরুতে দুটি নাটকের কাজের পরিকল্পনা আছে।
আর চলচ্চিত্রে…
চলচ্চিত্রে আপাতত ফিরছি না। মেয়ে আরেকটু বড় হোক, তারপর ফেরার চিন্তা করব। কারণ একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য যে সময় দেওয়া প্রয়োজন, তা এখন বের করতে পারব না।  চ্যানেল আইয়ে আজ দেখানো হবে আপনার অভিনীত 'আই লাভ ইউ' চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের কাজ করেছিলেন কবে?
এই চলচ্চিত্রের কাজ করেছিলাম ২০১০ সালের শেষের দিকে। ছবির দৃশ্যধারণ হয়েছিল বাংলাদেশ ও থাইল্যান্ডে। এ ছবিতে আমি একজন চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি। মেয়েটি একটি প্রদর্শনীতে থাইল্যান্ডে যায়। সেখানেই দেখা হয় শাকিবের সঙ্গে। এরপর মেয়েটি দেশে ফিরে আসে। দেশে ফেরার পর নানা ঘটনা ঘটতে দেখা যায়। এই ছবির চিত্রায়ণের সময় আমরা অনেক মজা করেছি, যা এখনও মনে আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ