,

ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতায় বাংলাদেশের অবনতি

news-image

বাংলাদেশে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, কিন্তু কমেছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি পর্যবেক্ষক সংগঠন ফ্রিডম হাউস বার্ষিক জরিপ প্রতিবেদন ‘ফ্রিডম অব দ্যা নেট ২০১৫’ প্রকাশ করে বুধবার। সেখানেই এই তথ্য উঠে এসেছে। 
২০১৪ সালে বিশ্বের ৬৫টি দেশ নিয়ে গবেষণা করে ফ্রিডম হাউজ। গবেষণা ফলাফল অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে ১০০ এর মধ্যে ৫১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ওয়েবসাইটে প্রবেশের বাধার ক্ষেত্রে ১২, লেখায় বাধার ক্ষেত্রে ১২ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার আটকানোর ক্ষেত্রে ২৭ পয়েন্ট পেয়েছে। ফ্রিডম হাউজের গবেষণা ফলাফলে ১০০ এর মধ্যে যে দেশের পয়েন্ট যত কম হবে সে দেশ ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে তত উদার।

 
২০১৩ সালে বিশ্বের ৬০টি দেশ নিয়ে গবেষণা করে ফ্রিডম হাউজ। ওই বছর ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে ১০০ এর মধ্যে ৪৯ নম্বর পেয়ে ‘আংশিক স্বাধীন’ ক্যাটাগরিতে স্থান পায় বাংলাদেশ। নতুন গবেষণা প্রতিবেদনেও একই অবস্থানে আছে দেশ।ফ্রিডম হাউজের প্রতিবেদনে যে সব দেশ পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ পেয়েছে তারা ‘স্বাধীন’ ও যে সব দেশ ৩১ থেকে ৬০ পেয়েছে তারা ‘আংশিক স্বাধীন’ ক্যাটাগরিতে পড়েছে।
 
গবেষণা প্রতিবেদনটিতে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে ১৫ কোটি ৮৫ লাখ এবং ইন্টারনেট ব্যবহারের হার দেখানো হয়েছে ১০ শতাংশ। গবেষণা ফলাফল অনুযায়ী, বিশ্বজুড়ে ইন্টারনেটের প্রসার বাড়লেও এর ব্যবহারে স্বাধীনতা টানা পাঁচ বছর ধরে কমেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ