,

চলচ্চিত্রে পা রাখছেন শ্রীদেবী কন্যা , রগচটা ক্যাটরিনা কাইফ

news-image

এখনো তারকা হয়ে উঠেননি, তার পরও পাপারাজ্জিরা থাকে তার পিছু। নিজস্ব স্টাইল ও আকষর্ণীয় শরীরের জন্য এমনিতেই একটা জায়গা তৈরি করে নিয়েছেন এই গ্ল্যামার গার্ল। বলছি, বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীদেবীর কন্যা জানবী কাপুরের কথা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মায়ের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন জানবী। শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রে অভিনয়।

ক্যারিয়ারের শুরুতে হিন্দি ফিল্মি নয়, তেলেগু ছবিতে দেখা যাবে জানবীকে। ছবিতে জানবীর সঙ্গে নায়ক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এমন খবরই দিয়েছে ইন্ডিয়া টুডে। ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে নায়িকা হিসেবে অভিনেতা ও পরিচালক এনটিআর নতুন মুখ খুঁজছেন। তাতে পরিচালকের পছন্দের তালিকায় সবার আগে রয়েছেন জানবী।

মিডিয়ায় এমন খবর চাউর হলেও এ নিয়ে টু-শব্দটি পর্যন্ত করেননি ছবির পরিচালক বা জানবীর মা। তবে কিছুদিন আগে মালায়াম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে জানবীর এমন সংবাদ বের হওয়ার পর শ্রীদেবী জানিয়েছিলেন, তার মেয়ে ব্যস্ত শিক্ষাজীবন নিয়ে, চলচ্চিত্র নয়।
 

 

রগচটা ক্যাটরিনা কাইফ
pic-03_284657
পর্দায় তিনি বেশির ভাগ রোমান্টিক। কখনো শান্ত পাশের বাড়ির মেয়ে, কখনো আবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী। বাস্তবেও ভক্তদের কাছে চুপচাপ আর ঠাণ্ডা মেজাজের মেয়ে ক্যাটরিনা কাইফ। katrina3তবে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান উল্টো কথাই, 'মানুষ আমাকে খুব শান্তশিষ্ট ভাবে, আসলে আমি খুবই রগচটা, হুটহাট সিদ্ধান্ত নিই, স্থান-কাল-পাত্র ভুলে যার তার ওপর ছোটখাটো বিষয় নিয়ে চোটপাট করি।' ১২ বছরের ক্যারিয়ারে অনেক কিছু বদলালেও নিজের এ স্বভাবটা এখনো বদলাতে পারেননি ক্যাট, 'এত দিনে অনেক কিছুই শিখেছি। আগের চেয়ে এখন অনেক পরিণত। ক্যারিয়ারে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি, অনেক বাজে ছবি করেছি। চরিত্র না জেনেই হুটহাট ছবি করতে রাজি হয়ে গেছি। এসব বদলাতে পারলেও রগচটা স্বভাবটা এখনো আগের মতোই আছে। এ কারণে অনেক সমস্যার মুখোমুখিও হতে হয়েছে।' 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ