,

প্রধানমন্ত্রীর হল্যান্ড সফর উপলক্ষে ডেনমার্ক আ. লীগের প্রস্তুতি সভা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হল্যান্ড সফরকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে। ৫ই নভেম্বর হেগেনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সর্ব ইউরোপ আওয়ামী লীগ। ২৯শে অক্টোবর ডেনমার্কের কোপেনহেগেনের স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সভাপতি জনাব মস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের উপস্থাপনায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হল্যান্ড আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য কোপেনহেগেন থেকে আগামী ২রা নভেম্বর ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ১৫ সদস্যের দল হল্যান্ডের উদ্দেশে রওনা হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, রাফায়েত হোসেন মিঠু ও রিয়াজুল হাসনাত রুবেল, ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি মজুমদার খোকন, নাসির উদ্দিন সরকার, জাহিদ চৌধুরী বাবু ও কাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নঈম বাবু ও সফিউল আলম সাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও সদস্য শিফায়েত অন্তর, ডেনমার্ক যুবলীগের আহ্বায়ক আমির হোসেন জীবন, ডেনমার্ক নবীন লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম রনি ও দপ্তর সম্পাদক মোস্তাফিজ শোভন প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা বলেন দেশ যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে তখন বিএনপি-জামাত দেশের মাটিতে বিদেশি হত্যা করে দেশকে কলঙ্কিত করতে চাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সকল বাধা অতিক্রম করে দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশে আজ হত দরিদ্র নয় উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ