দলীয় প্রতীকে নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় কে হচ্ছেন সরকারদলীয় মেয়র প্রার্থী?
আগামী ডিসেম্বরে দেশে বিদ্যমান ৩২৫টি পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভা পৌর পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। সরকারি নীতিমাল অনুযায়ী কোন পৌরসভার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন করতে বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট পৌরসভা গুলোতে নির্বাচন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর ২০১৫ এর মধ্যে প্রায় ২৫০টি পৌরসভার নিবার্চন অনুষ্ঠিত হবে এবং বাকি পৌরসভার নির্বাচন হবে আগামী বছরের ফেব্র“য়ারী এবং মার্চে। ইতিমধ্যে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রীপরিষদের বৈঠকে সব স্থানীয় নির্বাচন দলীয় প্রতিকে করার সিদ্ধান্ত গৃহিত হয়। এর সুবিধা অসুবিধা নিয়ে দেশে নানান মহলে নানান আলোচনা সমালোচনা চলছে।
এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন নিয়েও শহরে নানান জল্পনাকল্পনা চলছে। চলছে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ। নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান পৌর পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১০ এপ্রিল পর্যন্ত। সে হিসাবে আগামী জানুয়ারী/ফেব্রুয়ারী ২০১৬ এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সরকারি দল আওয়ামীলীগের মেয়র কাউন্সিলর পদে একাধিক প্রার্থী পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করে যাচ্ছেন। বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র অ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আগের চেয়ে অনেক বেশী সু-সংগঠিত ও শক্তিশালী। কিন্তু আওয়ামীলীগের একাধিক সম্ভাব্য মেয়র /কাউন্সিলর প্রার্থী থাকলেও বর্তমান সংসদ সদস্যের দিক নির্দেশনায় আওয়ামীলীগের প্রার্থীগন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একক প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী।
আওয়ামীলীগেরর একক প্রার্থী মনোনয়নে কি ধরনের প্রক্রিয়া বাছাই করা হবে তা না জানানো হলেও একটি রাজনৈতিক অনুষ্ঠানে বর্তমান সাংসদ স্পস্ট জানিয়ে দিয়েছেন জনপ্রিয়তার দিকে যে প্রার্থী এগিয়ে থাকবেন, তাকেই দলীয় মনোনয়ন প্রদান করা হবে। একই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেছেন। এর পূর্ব পর্যন্ত পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল।
আওয়ামীলীগের প্রার্থী হিসাবে বর্তমান পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন আগামী নির্বাচনের জোরালো প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে। পৌরসভার দুই বারের দায়িত্ব পালনে তার অভিজ্ঞতা, দলের প্রতি তার র্দীঘদিনের ত্যাগ, চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাসহ সর্বপরি সংসদ সদস্য মোকতাদির চৌধুীর আস্থাভাজন হিসেবে তিনিই দলীয় মনোনয়ন পেতে পারেন বলে সর্ব মহলে গুঞ্জন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তাজ মোহাম্মদ ইয়াছিন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হবেন বলে শোন যাচ্ছে। তাছাড়া সাবেক উপমন্ত্রী, সাবেক পৌর চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির এর পতœী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির ও দলীয় মনোনয়ন নিয়ে পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হতে আগ্রহী। তিনি বিগত পৌর নির্বাচন ও সরাইল আসনে সংসদ সদস্য পদেও অংশ গ্রহন করেছিলেন।
পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে গণসংযোগ করছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এবং বর্তমান জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য হাজী মাহমুদুল হক ভুইয়া, তিনিও বিগত পৌর নির্বাচনে অংশ গ্রহন করেন।
আওয়ামীলীগের প্রার্থী হিসাবে আরো এক ধাপ এগিয়ে আছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক,এড. মাহবুবুল আলম খোকন। তিনি বিগত পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হতে চেষ্টা করেছিলেন। এছাড়া গত উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থী হতে তৃনমূলের নির্বাচনে মাত্র দুই ভোর্টের ব্যবধানে মনোনয় বঞ্চিত হন।
আওয়ামীলীগের প্রার্থী তালিকায় নাম রয়েছে জেলা আওয়মালীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, শহর যুবলীগের সভাপতি আমজাদ হোসেন রনি। এগিকে ওয়াকার্স পার্টি থেকে প্রতি বছরের মত এবারও প্রার্থী হতে পারেন কমরেড নজরুল ইসলাম।
তবে জনমত পর্যবেক্ষনে জানা যায়, বর্তমান মেয়র মোঃ হেলাল উদ্দিন আওয়ামীলীগের প্রার্থী তালিকায় সবচেয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছেন। বর্তমান এমপি মোকতাদির চৌধুরীর আস্তাভাজন হিসাবে, দলের দুই বারের সিনিয়র সহ সভাপতি হিসেবে, দীর্ঘদিন দলের প্রতি তার ত্যাগ, পৌর সভার দুইবারের চেয়ারম্যান ও মেয়র হওয়া এবং নগর পিতা হিসাবে বিভিন্ন দেশ থেকে সরকারি প্রশিক্ষণ গ্রহন করে নগর প্রশাসন পরিচালনায় তিনিই অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। বর্তমানেও অন্য প্রার্থীরা যখন গণ সংযোগে ব্যস্ত, তখন তিনি গনসংযোগের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে হাই কমান্ড ও এলাকাবাসীর সু-দৃষ্টি আকর্ষনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্পাদনায়: এসজিএন
নিউজ বিএনএ ডটকম











