,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ চুন ও ২ গ্লাস ফ্যাক্টরী উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল ও আনন্দপুরে তিতাস গ্যাস ফিল্ডের লিকেজ গ্যাস ব্যবহার করে অবৈধভাবে গড়ে উঠা ১৫টি চুন ও গ্লাস ফ্যাক্টারী উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ মাইন উদ্দিন ও নেজারত ডিপুটি কালেক্টার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তিতাস নদীর দ্ইু পাড় বাকাইল ও আনন্দপুরে অভিযান চালায়। অভিযানে ১৩টি চুন ফ্যাক্টারী ও ২টি গ্লাস ফ্যাক্টরী উচ্ছেদ ও এসব কারখানার মালামাল জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এ অবৈধ ব্যবসা করে আসছে। তাই উচ্চ আদালতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এসব অভিযান অব্যহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ