স্বাস্থ্যকর খাবারের সহজ পাঁচ টিপস

news-image

দিন দিন আমাদের ব্যস্ততা এতই বাড়ছে যে ক্ষুধা লাগলে কি খাব আর খাব না তা ভাবার সুযোগই পাই না। কেননা যখন ক্ষুধা লাগে তখন সামনে যা পাই তাই যেন খেয়ে ফেলতে পারি এমন একাট প্রবণতা রয়েছে আমাদের। এ প্রবণতার কারণে আমরা অনেক সময় সঠিক খাবার গ্রহণ করতে পারি না। যা সুস্থ থাকতে খুবই দরকার। অথচ আমরা স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বার্গার, পিৎজার মত এমন কিছু ফাস্টফুড গ্রহণ করি যা স্বাস্থ্যকর তো নয়ই বরং অনেক রোগের কারণও বটে। তাই সুস্থ থাকতে হলে শত ব্যস্ততার মধ্যেও অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রেখে খাবার গ্রহণ করা উচিত। যা সুস্থ, কর্মক্ষম ও নীরোগ রাখবে।

 
সকালের নাস্তা
সকালের নাস্তা হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। কথায় আছে, 'সকালে খেতে হয় রাজার মত, দুপুরে রাজপুত্রের মত আর রাতে ভিখারীর মত।' তাই সকালে খাবার কখন বাদ দেওয়া উচিত নয়। তবে সকালের নাস্তা হতে হবে পুষ্টিকর। ডিম ও সিমের মত প্রোটিনসমৃদ্ধ খাবারও রাখতে পারেন এর তালিকায় যাতে দিনের পরের ভাগে ভারী খাবার না খেলেও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
 
শর্করা জাতীয় খাবার
শর্করা ও ক্যালরি জাতীয় খাবার যত পারেন পরিহার করুন। কেননা এ জাতীয় খাবার হৃদরোগ, ডায়াবেটিকস এবং মাত্রাতিরিক্ত ওজনের দিকে নিয়ে যেতে পারে। যাদের মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ রয়েছে তারা পরিশোধিত চিনির পরিবর্তে মিষ্টি জাতীয় প্রাকৃতিক খাবার যেমন কর্ন, পালং শাক, বিট ও মিষ্টি আলু খেতে পারেন।
 
বেশি বেশি ফল ও শাকসবজি খান
ফাস্টফুডে অন্ধ না হয়ে ফল ও শাক-সবজি জাতীয় খাবার প্রত্যাহিক খাবারে তালিকায় রাখা উচিত। সতেজ ফল ও শাক সবজি ক্যান্সার, হৃদরোগ ও বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
 
খাবারের তালিকায় রাখুন আঁশজাতীয় খাবার
যারা ওজন কমাতে চান তাদের অবশ্যই খাবারের তালিকায় ব্রকলি, বাঁধাকপি জাতীয় খাবার রাখা উচিত। কেননা এতে রয়েছে প্রচুর আঁশ যা দূরারোগ্য রোগ ক্যান্সার থেকে দূরে রাখতে পারে।
 
সময় নিয়ে খাবার গ্রহণ
আমরা যখন দ্রুত খাবার গ্রহণ করেন তখন নিজের অজান্তেই বেশি খেয়ে ফেলেন? এর পেছেনের কারণ হল যখন আমরা দ্রুত খাই তখন বুঝতে পারি না কতটা খেয়ে ফেলেছি। তাই পাঁচ মিনিটের পরিবর্তে এখন থেকে একই পরিমাণ খাবার আধা ঘণ্টা বসে খাওয়ার অভ্যাস করুন। খাবারের ফাঁকে ফাঁকে এক চুমুক পানিও খেয়ে নিতে পারেন। যা ধীরে খেতে সহায্য করবে। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার