,

অন্যের বিরক্তির কারণ হয় যে ৫ ধরনের হাসি

news-image

চারদিকে মানুষের হাসিমুখ দেখতে সবারই ভালো লাগে। তা ছাড়া আপনার মুখের হাসিও পরিবেশটা বদলে দিতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু পরিস্থিতিতে মানুষের মুখের হাসিও অন্যের বিরক্তির কারণ হতে পারে। কাজেই নিচের ৫টি উদ্দেশ্য নিয়ে হাসি না দেওয়াই ভালো।

১. পেশাদার মিটিং : একদল পেশাদার যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করছেন, তখন সেখানে হাসি মনোযোগ কেড়ে নেয়। তাই বলে একেবারেই যে হাসা যাবে না তা নয়। তবে ঘন ঘন মুখের হাসিতে অন্যের বিরক্তি আসতে পারে।

২. কৃত্রিম হাসি : আন্তরিক হাসি ও কৃত্রিম হাসির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। মেকি হাসির কৃত্রিমতা চেহারায় স্পষ্ট ফুটে ওঠে। কেউ হাসি দিয়ে আনন্দ প্রকাশ করতে চাইলেন, তিনি সত্যিকার অর্থে খুশি নন। এমন অবস্থায় মুখের হাসি অনেকে ভালো দৃষ্টিতে নেবেন না। এটা বরং অন্যের স্ট্রেসের কারণ হতে পারে।

৩. যখন সঙ্গী-সঙ্গিনীর মন খারাপ : হাসি অনেক সময় অসহায়ের শক্তি জোগাতে পারে। তবে তা পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রয়োগ করতে হবে। কিন্তু সঙ্গী-সঙ্গিনীর মন খারাপের সময় যখন অযথা বেশি বেশি হাসি দেওয়ার চেষ্টা করবেন, তখন তার মন খারাপ হয়ে যাবে।

৪. রাগী অথবা দুর্বল হাসি : অনেক সময় হাসি নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। অনেকে আছেন, যারা কোনো অর্থ ছাড়াই বোকার মতো হাসি দেন। এ ধরনের হাসি বিরক্তিকর। আবার রাগ করে হাসি দিলে তা বিদঘুটে দেখায়। এসব হাসির কোনো ইতিবাচক প্রভাব নেই।

৫. অন্যকে স্রেফ খুশি করতে : অন্যের সমর্থন পেতে বা তুষ্ট করতে ঘন ঘন মেকি হাসি দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ প্রকাশ করে। এ ধরনের হাসি কাউকেই খুশি করতে পারে না। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ