গুগল ফটোজে ৩৮ লাখ গিগাবাইট ছবি, ভিডিও

news-image

অনলাইনে ছবি সংরক্ষণের কাজে নিয়োজিত 'গুগল ফটোজ'-এ ছবি ও ভিডিওর পরিমাণ শুনে চমকে উঠবে অনেকেই। মে মাসে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮ লাখ গিগাবাইট ছবি ও ভিডিও সংগ্রহ করেছে অ্যাপটি। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার ব্যবহারকারীরাও অ্যাপটি কাজে লাগিয়ে নিজেদের ডিভাইসে থাকা ছবি ও ভিডিও অনলাইনে সংরক্ষণ করতে পারে। তবে অ্যাপটির বিরুদ্ধে ব্যবহারকারীদের অজান্তেই ডিভাইসে থাকা ছবি সংগ্রহ করার অভিযোগ উঠেছে। অ্যাপটি ইনস্টল করলেই ডিভাইসে থাকা সব ছবি ব্যবহারকারীদের অজান্তেই অনলাইনে সংরক্ষিত হতে থাকে। আনইনস্টল করলেও ছবির আপলোড চলতে থাকে। গুগল জানিয়েছে, অ্যাপটি ইনস্টলের সময় যদি ব্যবহারকারীরা সেটিংস মেন্যুতে ক্লাউডের জন্য স্বয়ংক্রিয় ছবি আপলোড সুবিধা চালু রাখেন, তবে নিজ থেকেই অনলাইনে ছবি আপলোড হবে। সেটিংস মেন্যু থেকে ফটো ব্যাকআপ সুবিধা বন্ধ করে এ থেকে রক্ষা পাওয়া যাবে।

সূত্র : ইন্টারনেট

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার