বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকা পাড়ুকোনের সাফল্যের সাত বিষয়, গোয়া সমুদ্র সৈকতে চুম্বনে উন্মত্ত হাশমি-এষা

news-image

বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে লাস্যময়ী এ অভিনেত্রীর জীবনে সফলতা একদিনে হঠাৎ করে চলে আসেনি। এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বহুদিন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. দীপিকা পাড়ুকোন চলচ্চিত্রে পদার্পণের আগেই একবার প্লাস্টিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন বলে জানা যায়। সম্প্রতি ‘ওম্যান অব ওর্থ’ ইভেন্টে দীপিকা এ বিষয়ে কথা বলেন।
২. বলিউডে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সব নায়িকার সঙ্গেই দীপিকার সুসম্পর্ক বিদ্যমান। এটি তাকে এ শিল্পে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে।
৩. সামাজিক যোগাযোগমাধ্যমকে দীপিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি তার চলচ্চিত্রগুলোর প্রমোশনেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। ভক্তদের সঙ্গে তার যোগাযোগের জন্য এটি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে।
৪. অত্যন্ত ব্যস্ততায় কাটে দীপিকার সময়। তিনি তার বন্ধু-বান্ধব, ভক্ত ও চলচ্চিত্রের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সময় দিতে ব্যস্ত সময় পার করেন। এক্ষেত্রে তিনি তার পরিবারের জন্য সময় দিতে পারেন না বললেই চলে। আর যেটুকু সময় দিতে পারেন সে সময়েও মোবাইল ফোনের যন্ত্রণায় ব্যস্ত থাকতে হয়।
depika 30
৫. দীপিকা পাড়ুকোনের খাবারের অভ্যাস অন্যদের থেকে কিছুটা আলাদা। সম্প্রতি এক সিনেমার সেটে প্রিয়াংকা দেখেন দীপিকা কোনো কিছু ছাড়াই কাঁচা টমেটো খাচ্ছেন। এতে প্রিয়াংকা ‘ইয়াক’ করে ওঠেন। তবে পরের দিন প্রিয়াংকা দীপিকার কাছে দুঃখ প্রকাশ করেন এবং নিজেও তার মতো করে কাঁচা টমেটো খাওয়া শুরু করেন।
৬. রণবীর ও রনভীর বিভ্রান্তি
চলচ্চিত্রের খোঁজখবর ভালোভাবে রাখেন না এমন অনেকেই বলিউডের দুই নায়ক রণবীর ও রনভীরকে নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন। কিন্তু দীপিকা যে এ বিভ্রান্তিতে পড়বেন, তা কেউ ভাবতে পারেননি। কিন্তু একবার তার বয়ফ্রেন্ড রণবীরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বিভ্রান্তিকর প্রশ্ন করেন।
৭. বর্তমানে পেশাগত জীবনে সাফল্যের শীখরে রয়েছেন দীপিকা। তার পরেও তাকে যখন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি ব্যক্তিগত জীবনের কথাই তুলে ধরেন। তিনি জানান, তিনি সহসাই চলচ্চিত্র থেকে বিদায় নিতে পারেন। বিয়ে করে একটি সুখী জীবন কাটাতে তিনি আগ্রহী এবং সে জীবনকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেন।

 

 

গোয়া সমুদ্র সৈকতে চুম্বনে উন্মত্ত হাশমি-এষা
 

সবার চোখের আড়ালে নয়! সবার সামনেই গোয়ার সাগর সৈকতে রোমান্সে মাতলেন এষা গুপ্ত আর ইমরান হাশমি! খুব তাড়াতাড়ি সেই রোমান্স ধরা দেবে সেলুলয়েডেও!284114.image

তবে, এ বারে দুই তারকার রোমান্স একটা গোটা ছবির জন্য নয়। শুধু মাত্র একটা গানের ভিডিওর জন্য! ভূষণ কুমারের নতুন মিউজিক ভিডিও ‘রহুঁ ইয়া না রহুঁ ম্যায়’-তে, পরিচালক অমিত শর্মার নির্দেশনায় দেখা যাবে এষা-ইমরানের এই আদরখেলা!

এ কথা জানাচ্ছেন খোদ নায়কই! আমার কাছে প্রায় মাস দু’য়েক আগে এই মিউজিক ভিডিওটা করার প্রস্তাব আসে! তখন আজহার ছবির শুটিং-এ ব্যস্ত ছিলাম বলে সময় দিতে পারিনি, ইমরানের জবানবন্দি!

আরও যা জানা গেছে, তা বাড়িয়ে দিতে পারে এষা-ইমরানের ভক্তদের আগ্রহ! হৃতিক রোশন আর সোনম কাপুরের ভিডিওতে যেমন জনপ্রিয় গান মিশিয়ে নিন্দা কুড়িয়েছেন ভূষণ, এ বারে আর সেই দিকে যাচ্ছেন না তিনি! এষা আর ইমরানের রোমান্সকে সুরের জালে ধরছেন অমাল মল্লিক। এর আগে ‘খুবসুরত’ ছবিতে তাঁর সুর দেওয়া ‘নয়না’ গানটি সবার মন কেড়েছিল। আশা করা যায়, এ বারেও তাঁর ব্যতিক্রম হবে না!