সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
সিরাজগঞ্জে ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক সানোয়ার হোসেন বাবু (৩২) রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পাঁচপিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।











