,

এখনই বিয়ে করছেন না আনুশকা

news-image

বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের কৌতুহল আপাতত মিটলেও এবার তাদের বিয়ে নিয়ে চলছে কানাঘুষা। সম্প্রতি শোনা গিয়েছিল, ২০১৬ সালেই নাকি বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। তবে এই খবর উড়িয়ে দিলেন খোদ আনুশকা।
 
কিছুদিন আগে খবর রটেছিল মুম্বাইয়ের ওরলি অ্যাপার্টমেন্টের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নাকি একসঙ্গে থাকতে শুরু করেছেন আনুশকা ও কোহলি। দুইজনের ঘনিষ্ঠ এক বন্ধু স্বীকারও করে নেন এই ঘটনার সত্যতা। সঙ্গে সঙ্গে বি-টাউনে রটে যায় বিরাট-আনুশকার বিয়েটা বোধহয় আর কয়দিনের অপেক্ষা। 
২০১৫-এর শেষে নাকি ২০১৬-এর শুরুতে, কবে বিয়ে করছেন বিরাট-আনুশকা? রীতিমতো হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন সাংবাদিকরা। আর তাতেই বেজায় চটেছেন বলিউড সুন্দরী। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বিয়ে নয়, ক্যারিয়ারই তার মূল প্রাধান্য। 
বিভিন্ন গুজবের প্রসঙ্গে আনুশকা বলেছেন, আমরা কিছুই লুকোচ্ছি না। গত ডিসেম্বর থেকে আমরা প্রেম করছি। তাদের নিয়ে বিভিন্ন কানাঘুষা আর গুজব তাকে বিব্রত করে। জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রেম ও সম্পকের্র বিষয়টিকে সবাই যেন তাদের বিনোদনের বিষয়ই মনে করেন। কিন্তু আমি এতে অস্বস্তি বোধ করি। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ