,

শিক্ষার্থীরা বছরের শুরুতেই বই পাবে: শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যথাসময়ে বই ছাপা হবে এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়া যাবে।

আজ বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কয়েক বছর ধরে বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার।

এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপা হচ্ছে।

মাতুয়াইলে বই ছাপার কাজ দেখতে গিয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যে সময় আছে, এতে নিশ্চিত করে বলা যায়, যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাবে।

শিক্ষামন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে চলে গেছে। 

অন্যদিকে প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ। এ প্রসঙ্গে জানতে চাইলে নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে।

এবার প্রাথমিকের বইয়ের মান নিয়ে অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের উদ্বেগ ছিল। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারক করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁরা (বিশেষজ্ঞ) কোনো আপত্তি জানাননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ