,

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন আনুশকা

news-image

বলিউড আর ক্রিকেট এই দুটির সম্পর্ক নতুন কিছুই নয়। কারণ ভারতের ক্রিকেট দলের অনেকের সঙ্গেই বলিউডের নায়িকাদের সম্পর্কের কথা আগে অনেক শোনা গিয়েছে। কিন্তু এই সময়ের আলোচিত জুটি বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে নিয়ে এখনও বলিউডে চলছে আলোচনা। এবারের নতুন আলোচনার বিষয় তাদের বিয়ে নাকি সময়ের ব্যাপার মাত্র।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিন লুকোছুপি করেননি আনুশকা শর্মা। সবার সামনেই প্রেমিক বিরাট কোহলির হাতে হাত রেখে বিনা দ্বিধায় ঘুরে বেরান। বিরাটও সোশ্যাল মিডিয়ায় আনুশকাকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন।  বলিউডের ‘জাস্ট ফ্রেন্ড’ থিয়োরি উড়িয়ে প্রেম নিয়ে অকোপট স্বীকারোক্তিই আনুশকাকে সবসময় পেজ থ্রির লাইম লাইটে রেখে দেয়। আর তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে আম জনতার উৎসাহের কমতি নেই।
শোনা গিয়েছিল, একসঙ্গে থাকতে শুরু করেছেন এই জুটি। মুম্বাইয়ের ওরলি অ্যাপার্টমেন্টের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নাকি লিভ-টুগেদার করবেন এই হবু দম্পতি। নাম প্রকাশে অনিচ্ছুক নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র এ খবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন। বিয়ের আগে নিজেদের ভাল ভাবে চেনার জন্যই নাকি এই ব্যবস্থা করতে চলেছেন তারা।
সঙ্গে সঙ্গে এখন বি-টাউনে রটে যায় বিরাট-আনুশকার বিয়েটা বোধহয় আর ক’টা দিনের অপেক্ষা। ২০১৫ এর শেষে নাকি ২০১৬ এর শুরুতে, কবে বিয়ে করছেন বিরাট-আনুশকা। খাতা-কলম হাতে রীতিমতো হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন সাংবাদিকরা। আর তাতেই বেজায় চটেছেন আনুশকা শর্মা।  সাফ জানিয়েছেন, এই মুহূর্তে বিয়ে নয়, ক্যারিয়ার তার মূল প্রায়োরিটি। ক্যারিয়ারের মধ্য গগনে তাই বিয়ে করার কোনও ইচ্ছাই তার নেই।
আনুশকার মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘আনুশকার বিয়ে নিয়ে বাজারে যে খবর রটেছে তা সম্পূর্ণ মিথ্যে। এই মুহূর্তে নিজের কাজ নিয়ে সে খুব ব্যস্ত এবং খুশিও। সে চিরকালই নিজের সম্পর্কের কথা স্বীকার করেছে। আর যখন বিয়ে করবে, নিজেই সে কথা ঘোষণা করবে। তার আগে এই অকারণ জল্পনা বন্ধ করুন।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ