অনন্ত জলিল অসহায় কবিতা আক্তারের পাশে

news-image

অনন্ত জলিল, যিনি একাধারে একজন বিশিষ্ট শিল্পপতি (সি আই পি), জনপ্রিয় চিত্রনায়ক, চলচ্চিত্র প্রযোজক এবং একই সাথে যিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে। প্রকৃত মানবতাকে বুকে লালন করে প্রায় প্রতিনিয়ত তিনি তার প্রতিষ্ঠিত এজে ফাউন্ডেশন থেকে সমাজের গরীব, দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত কবিতা আক্তারের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল। 
 
মোসাম্মৎ কবিতা আক্তার (২৮) দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, যার চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল। দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকতে থাকতে আর্থিকভাবে এখন নিঃস্ব প্রায়। বর্তমানে তিনি ডেলটা হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি অনন্ত জলিল তার এজে ফাউন্ডেশনের মাধ্যমে কবিতা আক্তারের পাশে দাঁড়ান। অনন্ত জলিল তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অনন্ত জলিলের পক্ষে কবিতা আক্তারের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন এজেআই গ্রুপের ডিরেক্টর – এ্যাডমিন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস (অবসরপ্রাপ্ত) এবং এজেআই গ্রুপের চিকিৎসক ডাঃ শামীমা।  
 
এই অসহায় দূরারোগ্য রোগীনির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের হৃদয়বান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি ঔদ্ধার্থ আহ্বান জানানো যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ