,

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : হাসান মাহমুদ খন্দকার

news-image

স্পেনেস্থ বাংলাদেশের দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেওয়া হবে না। আর তাদের কখনোই কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙ্গালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সব বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা।

সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধ করেছি। এখানে স্বাধীন দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। এদেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক।  গত ২২ অক্টোবর মাদ্রিদ পূজা  উদযাপন কমিটির উদ্যোগে পূজামন্ডপ পরিদর্শনকালে পুন্যার্থীদের  উদ্দেশে  তিনি এ কথাগুলো বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, এসময় উপস্থিত ছিলেন, হেড অফ চ্যাঞ্চেলরি হারুন উর রশিদ, কন্সুলার জেনারেল এম শাখাওযাত হুসেন, কমার্স কাউন্সিলার নাভিদ শাফিউল্লাহ, প্রথম সচিব শ্রম শরিফুল ইসলাম, কমিউনিটি নেতা আক্তার হুসেন আতা, জাকির হুসেন, মিনহাজুল আলম মামুন, এ কে এম জহিরুল ইসলাম, পার্থ সারথি দাস, জয় দেব পােদ্দার, কাজল চন্দ্র, রুবেল চক্রবর্তী আ ওনিক সাহা, তাপস দেবনাথ, শঙ্কর পোদ্দার, শিমুল রয়েল চক্রবর্তী দীপক পল, সুশীল সাহা প্রমুখ। তিনি আরো বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। এছাড়াও পূজামন্ডপ পরিদর্শন করেন স্পেন সফরত পুলিশের এআইজি মকলেছুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে