কসবায় ৬৮৪ বোতল মদ জাতীয় পানীয় উদ্ধার

news-image

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ওষুধের দোকান থেকে ৬৮৪ বোতল মদ জাতীয় পানীয় উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা এলাকার দীলিপ বর্মণের ফার্মেসি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন । দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।                                                                     পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীলিপ বর্মণের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফার্মেসির মালিক দীলিপ বর্মণ পালিয়ে যান।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৮ হাজার ৪০০ টাকা। মাদক বিক্রেতা দীলিপ বর্মণকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।                                                                                                                                                   

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার