সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় শুরু হয়েছে 'আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা' (অনূর্ধ্ব-২১)।আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই ভুলে যেতে বসেছি যে কাবাডি আমাদের জাতীয় খেলা।তাই হারিয়ে যাওয়া এই খেলাটি পুনরুজ্জীবিত করতে আমাদের এ আয়োজন।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শফিকুল ইসলাম। প্রথম দিনের খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দলের সঙ্গে আখাউড়া উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. খসরু। তাকে সহায়তা করেন আব্দুস সাকির ও কাউছার।                                                                                                                                                

 

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা