কোজাগরী লক্ষ্মীপূজা আজ মঙ্গলবার

news-image

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা মঙ্গলবার। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 
সনাতন ধর্ম‍াবলম্বীদের বিশ্বাস শ্রী শ্রী লক্ষ্মী হলেন ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী। তিনি ঈশ্বরের পালন রূপ শক্তি নারায়ণি। যাকে ভক্তরা ধন-সম্পদের অধিষ্ঠাত্রী অন্নদাত্রী দেবীরূপে পূজা করেন।  তবে এই ধন শুধু পার্থিব ধন নয়, চরিত্র, ধন ও সর্বাত্মক বিকাশেরও প্রতীক। হিন্দু শাস্ত্রমতে সাধারণত প্রতি বৃহস্পতিবার সবার ঘরে লক্ষ্মীপূজা করা হয়। পারিবারিক লক্ষ্মীপূজায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। তবে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এজন্য এ পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামে পরিচিত। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। লক্ষ্মী পদ্মফুলের উপর উপবেশন করে থাকেন। 
 
পূজা শেষ না হওয়া পর্যন্ত গৃহবধূরা উপবাস ব্রত করেন। পূজাস্থলে বিভিন্ন আলপনাসহ গৃহের বিভিন্ন স্থানে দেবীর প্রতীকী পায়ের ছাপ আঁকা হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 

এ জাতীয় আরও খবর

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের