,

যুক্তরাজ্যে টকটক হ্যাকিং অভিযোগে কিশোর গ্রেফতার

news-image

যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটকের হ্যাকিং এর অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে ওই কিশোরকে স্থানীয় সময় সোমবার বিকালে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম জানায়নি পুলিশ। তবে তার বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়।

এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কত গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে তারা কোন ধারণা দিতে পারেনি। তবে এখন টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ছিল অনেক কম। যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে।

-বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ