,

কুমিল্লায় অস্ত্রসহ ২ যুবলীগ নেতা আটক, চুয়াডাঙ্গা সীমান্তে কার্বাইড পাউডার উদ্ধার

news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র ও গুলিসহ স্থানীয় যুবলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (৩৫) ও একই ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের  মৃত আবদুস সালামের ছেলে আবুল খায়ের (৪২)। র‌্যাব জানান, আটককৃতদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি এক নলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্বার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

চুয়াডাঙ্গা সীমান্তে কার্বাইড পাউডার উদ্ধার

বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোররাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গয়েসপুর থেকে প্রায় ৮ কেজি কার্বাইড পাউডার উদ্ধার করেছে। চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন খবরে গয়েসপুর ক্যাম্প কমান্ডার নায়েক সিরাজুল কবীবের নেতৃত্বাধীন একদল বিজিবি সদস্য ঘটনার সময় এলাকার সীমান্তবর্তী গয়েসপুর গ্রামের উত্তরপাড়ার মেহগিনী বাগানে যান। বিজিবি সদস্যরা বাগানের মধ্যে তল্লাশি চালিয়ে কার্বাইড পাউডার উদ্ধার করে। 106
 
জানা গেছে, উদ্ধারকৃত কার্বাইড পাওডার অবৈধ ভাবে সীমান্ত রেখা পার করে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে, উদ্ধারকারী বিজিবি সদস্যরা এ সংক্রান্ত কোন চোরাকারবারীকে আটক করতে পানে নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা