মানিব্যাগে রাখা যাবে মোবাইলফোন

news-image

মানিব্যাগে রাখা যাবে মোবাইলফোন। হ্যা, অবিশ্বাস্য হলেও সত্যি। মানিব্যাগে রাখা সম্ভব এমন মোবাইল ফোন তৈরি করেছে 'আইকার্ড ফোন' নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ৪ দশমিক ৮ মিলিমিটার পুরুত্বের ফোনটি ই-কর্মাস সাইট গুলোতে পাওয়া যাচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে আমাজন ডট কম।

এতে বলা হয়েছে, এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে ফোনটি। এতে ভাইব্রেশন রিংটোনও রয়েছে। সাদা রঙের ফোনটি জিএসএম ক্লাশ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ মেগাহার্টজ ব্যান্ড নেটওয়ার্ক সমর্থন করে। রয়েছে ইংরেজি ও রুশ কি-বোর্ড। এছাড়া ফোনটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সমর্থন করে। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে, ব্লুটুথ, শক ফাংশন, মেসেজ, এমপিথ্রি ফাংশন এবং এফএম রেডিও।

আইকার্ড ফোনের দাবি, পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন এটি। ফোনটির ব্যাটারি ৩২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ব্যাটারিতে একবার চার্জ দিলে আড়াই ঘন্টা একটানা কথা বলা যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার