,

ছিটমহলে ‘শেষ প্রহর’

news-image

র‌্যাম্প মডেলিং থেকে আসা শিমুল খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল জান্নাতুল পিয়া আর লাক্সতারকা মৌসুমী হামিদ— ব্যক্তিগত জীবনে তারা বেশ ভাল বন্ধু। চলচ্চিত্রে তারা এখন বেশ ব্যস্ত। এবার এ তিন শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে একটি চলচ্চিত্র, নাম ‘শেষ প্রহর’।
এতে শিমুলের বউয়ের চরিত্রে মৌসুমী আর বোন চরিত্রে অভিনয় করবেন পিয়া। এ খবর বেশ পুরোনো।
নতুন খবর হলো ৬ এপ্রিল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রটির নির্মাতা এইচ আর হাবিব।
‘রূপগাওয়াল’ খ্যাত এ নির্মাতা জানান, ৫ এপ্রিল চলচ্চিত্রের পুরো টিম নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে রওয়ানা দেবেন তারা। ৬ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ পঞ্চগড়ের মাড়েয়া ছিট মহলে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং করবেন।
হাবিব বলেন, ‘ভারত ও বাংলাদেশের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সিনেমাটির কেন্দ্রীয় চার চরিত্রে শিমুল খান, মৌসুমী, পিয়া ও ডন চুক্তিবদ্ধ হয়েছেন।’
‘শেষ প্রহর’ সিনেমার অভিনয়শিল্পী শিমুল খান বলেন, ‘আমি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতে চাই। এ সিনেমাটি সেই পথে আমাকে কয়েক ধাপ এগিয়ে দেবে। এটি দেশপ্রেমের সিনেমা। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর গল্প। সব মিলিয়ে এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।’
শিমুল খান এর আগে ‘দেহরক্ষী’, ‘দেশা- দ্য লিডার’, ‘কার্তুজ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এখন ‘শেষ চুম্বন’, ‘মুসাফির’, ‘ভালোবাসার গল্প’, ‘মাসুম’, ‘সম্রাট’ ‘রাত্রির যাত্রী’, ‘মেন্টাল’ ‘শূন্য’ প্রভৃতি সিনেমার কাজ চলছে। সহসাই মুক্তি পাবে ‘ওয়ান ওয়ে’, ‘স্টোরি অব সামারা’ ও ‘চুপি চুপি প্রেম’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে