বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগিগরই চূড়ান্ত সিদ্ধান্ত: সর্বোচ্চ কয়টি সিম থাকবে একজনের?

news-image

একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি সিম নিজের নামে নিবন্ধন করে ব্যবহার করতে পারবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শিগিগরই এ বিষয়ে সরকারের নিয়মনীতির পূর্ণ বিবরণ জানিয়ে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

 

সম্প্রতি বিটিআরসির পক্ষ থেকে বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বিটিআরসি'র পাঠানো এই প্রস্তাবে একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে প্রতিটি অপারেটরের পাঁচটি করে সর্বোচ্চ বিশটি সিম নিবন্ধনের সীমারেখা নির্ধারণ করে দেয়ার আবেদন করা হয়েছে। যা কেবল অনুমোদনের অপেক্ষায় আছে।

প্রস্তাবটি অনুমোদন হওয়া মাত্রই একজন এনআইডিধারী ব্যক্তি প্রতিটি অপারেটরের পাঁচটি করে নিবন্ধিত সিম নিজের কাছে রাখার অনুমতি পাবেন বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক এ সংস্থা।

এ বিষয়ে বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম জানান, ‘সিমের মালিকানা ক্ষেত্রে বিশৃঙ্খলা ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি এ উদ্যোগটি পাশ হয়ে এলে অপারেটর এবং গ্রাহক উভয়ই সন্তুষ্ট থাকবে এবং অবৈধ সিম ব্যবহারেও জনগণ অনুৎসাহী হবে।

তবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব নুরুল কবির বলেন, বিটিআরসির এমন প্রস্তাবের কথা আমাদের কখনোই জানানো হয় নি। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের অপারেটরদের সাথে আলোচনা করেই সামনে আগানো উচিত। অন্যথায় জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে