বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কম্পিউটারের গতি বাড়াতে যা করবেন

news-image

নতুন কম্পিউটারে কাজের গতি থাকে দারুণ। কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এর গতি। এটি ঘটে থাকে মূলত কিছু অপ্রয়োজনীয় স্পাইওয়্যার, অ্যাড এবং কম্পিউটার ভাইরাসের কারণে। আপনি চাইলেই কিছু পদক্ষেপের মাধ্যমে আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন। 

রেজিস্ট্রি পরিষ্কার রাখুন

কম্পিউটারের গতি কমে যাওয়ার প্রধান একটি সমস্যা রেজিস্ট্রি। স্পাইওয়্যার বা ভাইরাসের অন্যতম লক্ষ্য থাকে কম্পিউটারের রেজিস্ট্রিতে হামলা করা। এতে করে আপনার কম্পিউটার আপনার প্রয়োজন মোতাবেক কাজ করতে ব্যর্থ হয়। তাই আপনার প্রথম কাজ নিয়মিত রেজিস্ট্রি পরিষ্কার রাখুন। আপনি যেকোনো তৃতীয় পক্ষের সফটওয়ারের সাহায্যে এই কাজটি করতে পারবেন। যেমন অ্যাডভান্সড সিস্টেম কেয়ার। 

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল

আমরা যখন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করি, তখন কিছু অস্থায়ী ফাইল আপনার কম্পিউটারে জমা হয়। যা শুধু একবারেই আপনার প্রয়োজন হয়। এই ফাইলগুলো ধীরে ধীরে আপনার সিস্টেমের গতির ওপর প্রভাব ফেলে। তাই আপনি নিজে এই ফাইলগুলো মুছে ফেলতে পারেন। 

মুছে ফেলুন অপ্রয়োজনীয় সফটওয়্যার

আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক সফটওয়ার কম্পিউটারে ইনস্টল করি। যেসব সফটওয়্যার একবার ব্যবহার করে ফেলে রাখি, সেসব সফটওয়্যার আন-ইনস্টল করে দিন। এতে করে আপনার কম্পিউটারের র্যা ম ফাঁকা থাকবে এবং আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে। 

ফাঁকা রাখুন রিসাইকেল বিন

কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমা হওয়া বেশি সংখ্যক ফাইলও কম্পিউটারের গতি কমিয়ে ফেলে। তাই নিয়মিত রিসাইকেল বিন পরিষ্কার রাখা জরুরি। 

ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন

কম্পিউটারের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেটাগুলোকে এক জায়গায় এনে পিসির পারফরম্যান্স বা অ্যাকসেস গতি বাড়িয়ে দেয় ডিস্ক ডিফ্রাগমেন্ট সুবিধাটি। প্রতি সপ্তাহে অন্তত একবার মাই কম্পিউটারের প্রতিটি ড্রাইভের ডিফ্রাগমেন্ট করা হলে পিসির গতি অনেক বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে