বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চিত্রনাট্য না জেনে কোনো চলচ্চিত্রে অভিনয় করি না’

news-image

বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। তার অভিনীত বহুল আলোচিত ‘বাজরাঙ্গি ভাইজান’ শিরোনামের চলচ্চিত্রটি দিয়ে তিনি এখনও জনপ্রিয়তার শীর্ষে। আর সম্প্রতি নবাব পরিবারের পুত্রবধূ অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানি একটি চলচ্চিত্রে। 
এ বিষয়ে কারিনার জানান, ‘বেশ কয়েক মাস আগেই মনসুর আমার ই-মেইলের মাধ্যমে তার চলচ্চিত্রটির মূল ভাবনা আমাকে পাঠান। আর ই-মেইলের মাধ্যমে তিনি আমাকে তার চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। চলচ্চিত্রটির মূল ভাবনাটি আমি জানি, কিন্তু চলচ্চিত্রের চিত্রনাট্য না পড়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। যেকোনো চলচ্চিত্রে চিত্রনাট্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আমি সব সময়ই চলচ্চিত্রের অভিনয়ের জন্য চিত্রনাট্যের ওপর জোর দিই। আর আমি চিত্রনাট্য না জেনে কোনো চলচ্চিত্রে অভিনয় করি না।’
 
কারিনা আরও জানান, ‘দুবাইয়ে প্রথম আমার সাথে মনসুরের  কথা হয়। আর সেখানেই আমার সাথে তার নতুন চলচ্চিত্রটি নিয়ে কথা হয়। সেক্ষেত্রে তার সাথে আমার মৌখিকভাবে চলচ্চিত্রটিতে অভিনয়ের বিষয়ে কথা হয়। তবে আমি এখনও কোনো চুক্তিতে সই করিনি।’
 
বর্তমানে ৩৫ বছর বয়সী কারিনা ‘কি এন্ড কা’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তবে কিছুদিনের মধ্যেই তিনি মনসুরের সাথে দেখা করবেন নতুন চলচ্চিত্রটি নিয়ে কথা বলা প্রসঙ্গে। আর সবকিছু ঠিক থাকলে এটিই হবে কোনো জনপ্রিয় বলিউড অভিনেত্রীর প্রথম পাকিস্তানি চলচ্চিত্রে পদার্পণ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে