বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিফটি শেডস অব গ্রে’র দেশি রিমেকে ক্যাট-দীপিকা? , ভারতে বিপদেই পড়েছেন পাক অভিনয়শিল্পী মাহিরা ও ফাওয়াদ ,কাশ্মিরে ক্যাটরিনাকে মনে করলেন সালমান

news-image

হলিউডের ছবি 'ফিফটি শেডস অব গ্রে' ছবিটি ভারতে নিষিদ্ধ হয় নগ্নতার কারণে। এ ছবিটি বলিউডপাড়ায় রিমেক করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, রিমেক করা হলে এই সাহসী চরিত্রে কে অভিনয় করবেন?
 
এই প্রশ্নের উত্তর দিয়েছেন 'শানদার' ছবির পরিচালক বিকাশ বেহেল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ফিফটি শেডস অফ গ্রে'র দেশি রিমেক তৈরি হলে অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি। তবে হলিউডের ছবিটি এখন পর্যন্ত দেখেননি বিকাশ। এ ছবিতে অভিনয় করতে হলে আবেদনময়ী অভিনেত্রীর প্রয়োজন পড়বে। এ কথা ভেবেই তিনি দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের কথা বলেন তিনি।
 
বিকাশ বলেন, দীপিকার মুখে একটা সারল্য রয়েছে। আবার পাশাপাশি তিনি শয্যাদৃশ্যেও দারুণ হট দৃশ্য দর্শকদের উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। আর দীপিকার সঙ্গে যদি রণবীর সিংকে নেওয়া হয়, তবে তো কথাই নেই। ছবিটি তৈরি হবে, বা আদৌও তৈরি হবে কি না, সে নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।
সূত্র : ফিল্ম বিট

 

ভারতে বিপদেই পড়েছেন পাক অভিনয়শিল্পী মাহিরা ও ফাওয়াদ 

ভারতের মহারাষ্ট্র সরকারব্যবস্থায় শিবসেনার যে অংশটি বিজেপির সঙ্গে কোয়ালিশন করেছে, তার নেতা ঘোষণা দিয়েছেন যে, ভারতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের কোনো সিনেমা চলবে না।

পাকিস্তানি অভিনয়শিল্পীদের শিবসেনার সাম্প্রতিক এই ঘোষণায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহরুখ খানের নতুন 'রায়েস' ছবিতে অভিনয় করছেন পাক হার্টথ্রব মাহিরা খান। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চনের নতুন ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ অভিনয় করছেন পাক অভিনেতা রাহুল ধোলাকিয়া। এ দুটো ছবির প্রমোশনে তাদের মহারাষ্ট্রে প্রবেশ করতে দেবে না শিবসেনা।  image_281295.pak mahira

তবে মুম্বাইয়ে এসব ছবির প্রমোশন সফল হলেই মোটামুটি কাজ হয়ে যায়। কারণ ভারতীয় চলচ্চিত্রের শেষ খবর জানতে বিশ্ব ডিয়ার চোখ মুম্বাইয়ের দিকেই থাকে। এর আগেও শাহরুখ খানের কিছু সামাজিক কাজ এবং মন্তব্য নিয়ে শিবসেনার সঙ্গে কিং খানের বেশ সমস্যা হয়েছে। শিবসেনার 'ফিল্ম উইং' নামে পরিচিত চিত্রপট সেনার মুখপাত্র অক্ষয় বারদাপুরকার জানান, করন জোহর বা শাহরুখ বা ফারহান আক্তার, যাদের হাত ধরেই পাক অভিনেত্রী-অভিনেত্রীরা আসুন না কেন তাতে কিছু যায় আসে না। আমরা চাই, ভারতে কোনো পাকিস্তানিরা অভিনয় করতে পারবেন না।
 

 

 

 

 

 

 

 

 

 

 

কাশ্মিরে ক্যাটরিনাকে মনে করলেন সালমান 
কয়েক দিন ধরেই কাশ্মিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান। তবে এখানকার সবকিছুই যে খুব ভালো লাগছে এই অভিনেতার তা বোঝা যাচ্ছে তার একের পর এক টুইটার পোস্টগুলো দেখেই। কাশ্মির পৌঁছেই তিনি টুইটার করেছিলেন, কাশ্মির যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তাহলে তা এখানেই আছে।
image_224041.18
 
প্রকৃতির এই অপার সৌন্দর্য্যের লিলা ভূমিতে এসে এবার সাবেক প্রেমিকার কথাও স্মরণ করলেন সম্প্রতি পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়া এই অভিনেতা। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, মাশাল্লাহ মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে। বর্তমানে বাজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান।