,

ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন

news-image

ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল এস ও একাত্তর টিভির ইউরোপের প্রতিনিধি নুরুল ওয়াহিদকে সভাপতি, এনটিভি প্রতিনিধি খান বাবু রুমেলকে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ'র সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইনকে কোষাধ্যক্ষ এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের দেবেশ বড়ুয়াকে ১ নং সদস্য করে ২০১৫-২০১৭ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
ফ্রান্সের রাজধানী প্যারিসের বাঙালি অধ্যুষিত গারদো নর্দের একটি অভিজাত রেঁস্তোরায় ফ্রান্সে  কর্মরত বাংলা মিডিয়ার সংবাদ-কর্মীদের নিয়ে এ কমিটি  গঠন করা হয়। কমিটির  অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি জালালাবাদ ও ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন সেলিম ও নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নূরুল ইসলাম। যুগ্ম সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি সৈয়দ সাহিল, সাংগঠনিক সম্পাদক বাংলা ভিশন প্রতিনিধি ফয়সাল আহম্মদ দীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ টিভি প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমু, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলার আলো প্রতিনিধি ফরিদ আহমেদ রনি, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি বাসুদেপ গোস্বামী , সাংস্কৃতিক সম্পাদক দেশ কণ্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইবরাহীম ভুইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউরোপের কথা প্রতিনিধি ওবায়দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক নিউজকক্স২৪.কম প্রতিনিধি সুনন্দন বড়ুয়া।
 
কমিটির নির্বাহী সদস্য এটিন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি দেবেশ বড়ুয়া, মানব জমিন প্রতিনিধি ও ফ্রান্স বাংলা দর্পন সম্পাদক শামসুল ইসলাম ও কুমিল্লার কথা প্রতিনিধি কাজী হাবীবুর রহমান। সাধারণ সদস্যরা হলেন, দেশ বানী প্রতিনিধি গোলাম ফারুক ভুইয়া, ঠিকানা প্রতিনিধি কামাল আহমদ, চ্যানেল এস প্রতিনিধি সেলিম চৌধুরী, মুক্ত কথা সম্পাদক বদরুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক ওয়াহিদুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহম্মদ, ফ্রিল্যান্স সাংবাদিক আরিফুজ্জামান ইমন, ফ্রিল্যান্স সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, ফ্রিল্যান্স সাংবাদিক সিদ্দিকুর রহমান বাবু, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী, ফ্রিল্যান্স সাংবাদিক রাসেল আহম্মদ, কুমিল্লার আলো প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ফ্রিল্যান্স সাংবাদিক সেলিম আল দ্বীন ও ফ্রিল্যান্স সাংবাদিক জুনেদ ফারহান। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ