,

নতুন স্টার ওয়ার্স ছবির টিকেট বিক্রি শুরু হতেই ওয়েব সাইট ক্র্যাশ

news-image

বিবিসি বাংলার প্রতিবেদন
 

নতুন স্টার ওয়ার্স সিনেমার অগ্রিম টিকেট বিক্রি শুরু হতে না হতেই কয়েকটি সিনেমা হলের ওয়েব সাইট ক্র্যাশ করেছে। ওডিওন এবং পিকচার হাউস সিনেমা হলের মুখপাত্র বলছেন, ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স এ্যাওয়েকেনস’ ছবির টিকেটের জন্য অভূতপূর্ব চাহিদা দেখা যাচ্ছে। তবে অন্য আরেকটি প্রধান সিনেমা হল, ভিউ-এর মুখপাত্র বলেছেন তাদের ওয়েবসাইট চাপ মোকাবেলা করতে পেরেছে এবং প্রথম ৯০ মিনিটে ১০,০০০ টিকেট বিক্রি হয়েছে। প্রায় চার দশক আগে প্রথম স্টার ওয়ার্স সিনেমা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এর পর, স্টার ওয়ার্স সিরিজের আরো পাঁচটি ছবি তৈরি হয়।

নতুন ফিল্মের জন্য স্টার ওয়ার্স অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই ছবিতে প্রথম সিরিজের তিন তারকা – হ্যারিসন ফোর্ড, মার্ক হ্যামিল এবং ক্যারি ফিশার – আবার একত্রিত হয়েছেন। নতুন ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসের ১৭ তারিখে কিন্তু অগ্রিম বিক্রি শুরু হলে অভূতপূর্ব চাপ সৃষ্টি হয় বলে জানান পিকচার হাউস সিনেমার মুখপাত্র গ্যাব্রিয়েল সোয়ার্টল্যান্ড।

“এক সাথে হাজার হাজার টিকেট বুক করা হয়েছে”, তিনি বলেন। ফ্যানদের অনেকেই টিকেট কিনত না পেরে টুইটারে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আইলসা স্কট টুইটারে বলেন, তিনি ওওিডন সিনেমার ওয়েবসাইটে টিকেট কিনত চেষ্টা করছিলেন কিন্তু বার বার ক্র্যাশ করায় পারছিলেন না। তিনি জানতে চান, এর কারণে কি অফিসে যেতে দেরী হওয়াটা মাফ করা যেতে পারে?

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ