বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুলের আগা ফাটা রোধে যা করবেন

news-image

সুন্দর ও ঝলমলে চুল সবার কাম্য। কারণ সৌন্দর্যের বড় একটি অংশই হলো চুল। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে কখনও কখনও চুলের আগা ফেটে যায়। এর ফলে ধীরে ধীরে চুল তার উজ্জ্বলতা এবং ঝলমলে ভাব সবই হারাতে থাকে। চুলের আগা ফাটার প্রধান কারণই হলো মূলত চুলের পুষ্টিহীনতা। কাজেই এ সময় পুষ্টি জোগাতে সঠিকভাবে খাওয়াদাওয়ার পাশাপাশি চুলের যত্ন নেওয়াও জরুরি। সঠিক সময়ে যত্ন নিলে শুধু চুলের আগা ফাটা রোধ হয় না, একইসঙ্গে চুলও বাড়ে।

জেনে নিন চুলের আগা ফাটা রোধে যা করবেন-

চুল ছাঁটা
চুলের ফাটা রোধের একটি সহজ উপায় হলো চুল ছাঁটা। অনেকেই ভাবে এতে চুল ছোট হয়ে যাবে। আসলে তা নয়। বরং নিয়মিত ছাঁটলে চুল দ্রুত বাড়ে।

অলিভ অয়েল
এটি শুধু ত্বক নয়, চুলের যত্নে সমান উপকারী। চুলের গোড়ার সঙ্গে আগাতেও অলিভ অয়েল লাগালে দেখবেন চুলের আগা ফাটার পরিমাণ অনেকটাই কমে যাবে। কাজেই চুল আগা ফাটতে শুরু করলেই অলিভ অয়েল ব্যবহার করুন।

লেবুর রস
চুলের যত্নে লেবুর রস অনকি বেশি কার্যকরী। এজন্য লেবুর রসের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে তা চুলের আগায় ভালো করে লাগান। ‌এরপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করলে ভালো ফল পাওয়া যায়।

চায়ের লিকার
চুলের আগা ফাটা প্রতিরোধে সাহায্য করে চায়ের ঠাণ্ডা লিকার। একটি পাত্রে চায়ের লিকার নিয়ে তাতে চুলের আগা ডুবিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটা প্রতিরোধ করা সম্ভব।

গরম টাওয়েল ট্রিটমেন্ট
চুলে আগা ফাটা রোধে এটিও অনেক কার্যকরী পদ্ধতি। এজন্য প্রথমে ভালোভাবে চুলে তেল লাগিয়ে নিন। এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপে গরম থাকতেই তোয়ালে পুরো মাথায় জড়িয়ে নিন। এবার ১০ মিনিট রেখে খুলে ফেলুন। এভাবে ৩-৪ বার করে চুলে শ্যাম্পু করুন। এ পদ্ধতি শুধুচুলের আগা ফাটা রোধেই সাহায্য করবে না, একইসঙ্গে চুলের কোমলতাও ধরে রাখবে।