শামীমের ডাবল সেঞ্চুরি

news-image

দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ১৬১ রানে। ডাবল সেঞ্চুরির হাতছানি দিচ্ছিল শামীম পাটওয়ারীকে। দ্বিশতক হাঁকানোর সুযোগটা হাতছাড়া করেননি বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের এ ব্যাটসম্যান। ২২৬ রানে গিয়ে থামে শামীমের ইনিংস। লম্বা ইনিংস খেলার পথে শামীম ২১টি বাউন্ডারি এবং ১০টি ছয় হাঁকিয়েছেন। তার ডাবল সেঞ্চুরিতে ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। গতকাল কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ দিনে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৪০৩ রানে গুটিয়ে যায়। ১৪৬ রানে পিছিয়ে থেকে সিএবি অনূর্ধ্ব-১৭ দল তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২১ রান করলে ম্যাচটি ড্র হয়। সিএবি প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান