আমি তো নিপ‌্ল দেখাইনি, জ্যাকি কন্যা কৃষ্ণা

news-image

বলিউডি অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফের কিছু অর্ধনগ্ন ছবি কয়েকদিন আগে আলোড়ন তুলেছিল। সমালোচনা উঠেছিল- সিনেমায় এন্ট্রি নিতে এটা তার কৌশল। প্রায় নগ্ন হয়ে ফটোশুট করে কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন খোদ কৃষ্ণাই। সে ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ায় এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন 'বোল্ড কৃষ্ণা'। এ বার ইন্সটাগ্রামে নুড ছবি পোস্ট করেছেন টাইগার শ্রফের আদরের ছোট বোন। তা নিয়ে বলিউডে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু এ সব গসিপকে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন কৃষ্ণা। তাঁর কথায়, ''টপলেস বা নুড মানে নিপ‌্ল শো করা। আমি তা করিনি। তাই আমার ইন্সটাগ্রামের ছবি নিয়ে এত চর্চা হওয়ার কোনও কারণ নেই।'' তিনি জানিয়েছেন যে, জেনে বুঝেই ওই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। যদি তিনি নগ্ন হতেন, তা হলে ওই ছবি সকলের সঙ্গে শেয়ার করার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তাঁর বাবা জ্যাকি এবং দাদা টাইগার শ্রফের সম্মান জড়িয়ে রয়েছে। প্রশ্ন ওঠে, এভাবেই কি রূপালি জগতে প্রবেশ করতে চাইছেন কৃষ্ণা? কিন্তু, সে জল্পনায় আগেই ইতি টেনেছিলেন জ্যাকি। জানিয়েছিলেন, এখনই বলিউডে দেখা যাবে না কৃষ্ণাকে। জ্যাকিরও সাফ কথা, ''সবাই বলছেন, ওগুলো কৃষ্ণার টপলেস ছবি। কিন্তু আপনারা ভাল করে লক্ষ করুন, ওর গায়ে টাওয়েল জড়ানো ছিল।'' তাঁর মতে, ওই ছবিগুলো নিয়ে বেশ বাড়াবাড়ি করেছে মিডিয়া! এই মুহূর্তে কৃষ্ণার তো অভিনয় করার কোনও ইচ্ছে নেই। তাই এভাবে পরিচালক-প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ কেন করবেন তিনি? জ্যাকির কথায়, ''আমাকে ইন্ডাস্ট্রি অনেক দিয়েছে। আমার ছেলে টাইগারকেও সুযোগ দিয়েছে। সময় হলে কৃষ্ণাকেও জায়গা করে দেবে।'' ছেলের মতো মেয়েও যদি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেয় তা হলে জ্যাকি খুশিই হবে বলে জানিয়েছেন তিনি। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ